ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশে এখন মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৯ বার

দেশে এখন মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশে সুশাসনের অভাবের কারণেই এমনটি হচ্ছে। কিন্তু কারোর কিছুই করার নেই। এভাবেই দেশ চলবে। আমাদের তা মেনে নিতে হবে। তিনি রংপুরে পাঁচদিনের সফরে এসে পল্লী নিবাসে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এরশাদ বলেন, কালিহাতিতে ওদের কী অপরাধ ছিল? ওরা তো পেট্রোল বোমার মারে নি। গাড়িতে হামলাও করেনি। ওরা মাকে অপমানের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসেছে। সেটাই ওদের অপরাধ। ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। এখন কিছুই করার নেই। যেভাবে দেশ চলছে, সেভাবেই আমাদের মেনে নিতে হবে। আমাদের কিছুই করার নেই। কিছুই বলার নেই। এদেশে আর আইনের শাসন নেই। একথা আমি বার বার বলছি। কিন্তু কে শোনে কার কথা।
এরশাদ বলেন, মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁস কারা করেছে, সরকার তা জানে। কিন্তু সরকার বলেছে পরীক্ষা ঠিকঠাক হয়েছে। তাই আন্দোলন করে কোনো লাভ হবে না। প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে অমেধাবীরা চিকিৎসক হলে জনগণের ভোগান্তি বাড়বে। অপচিকিৎসায় তাদের হাতে মানুষ মরবে বলেও মন্তব্য করেন এরশাদ।
এরশাদ বলেন, কিন্তু এসব বলা যাবে না। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মঙ্গলবার রংপুর এসেছেন সাবেক এই রাষ্ট্রপতি। এসময় তার সাথে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর সদস্য সচিব এসএম ইয়ামির প্রমুখ। পবিত্র ঈদ পালন করে ২৬ সেপ্টেম্বর তিনি ঢাকায় যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশে এখন মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ

আপডেট টাইম : ১১:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫