ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ঈদের ছুটিতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। এ সময় যেন চুরি-ডাকাতি না ঘটে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

আজ সোমবার সকালে ডিএমপির সদর দপ্তরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘নিজেরা ঈদের নামাজ না পড়ে সাধারণ মানুষের নামাজে নিরাপত্তা দিয়েছি। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইনশৃঙ্খলা ভালো রাখা সম্ভব হয়েছে। এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিরাপদে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছেন নগরবাসী। সারা দেশে উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি।

ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল, উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাসায় ফিরেছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে কঠোর নিরাপত্তা ছিল। উৎসবমুখর পরিবেশে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মানুষ। আবার ঈদের ছুটিটা চ্যালেঞ্জও। কেননা, অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সেজন্য সিকিউরিটি গার্ডের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

ঈদ পুনর্মিলনীতে অংশ নেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব স্তরের পুলিশ সদস্যকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ঈদের ছুটিতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আপডেট টাইম : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮