ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আজ মাঠে নামছে ব্রাজিল ও জার্মানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একদলের রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব। অন্য দলটি গতবারের বিশ্বকাপ নিজেদের দখলে রেখেছে। পাশাপাশি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ারও খেতাব রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বিশ্ব ফুটবলের সর্বকালের এই সেরা দুটি দল ব্রাজিল ও জার্মানি আজ রবিবার রাশিয়া বিশ্বকাপে প্রথমবার মাঠে নামছে।

২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে সাত গোল হজম করেছিল ব্রাজিল। তাই এই দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে বিশ্ব।  তবে ফুটবল প্রেমীদের সেই আশা কিন্তু এখনই পূর্ণ হচ্ছে না। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামলেও সেই লড়াই ব্রাজিল বনাম জার্মানি নয়।

রস্তোভে বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। অন্যদিকে লুজিনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো।

বিশ্বের সবচেয়ে দামী ফরোয়ার্ড নেইমার ছাড়াও ফিলিপ কুটিনহো, গ্র্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনোর, থিয়াগো সিলভার মত অস্ত্র রয়েছে ব্রাজিলের স্কোয়াডে। বিশ্বকাপের আগে কোয়ালিফায়ারে ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।

এদিকে, দলে বড় তারকা প্লেয়াররা না থাকলেও বিশ্ব ফুটবলে জার্মানির পারফরম্যান্স সবচেয়ে ধারাবাহিক। এক বছর আগে রাশিয়ার মাটিতে হওয়া কনফেডারেশন কাপও নিজেদের দখলে রেখেছে ফিফা ব়্যাংকিংয়ে এক নম্বরে থাকা দলটি। টনি ক্রুজ, থমাস মুলার, জেরম বোটেং, ইলকাই গুন্দোয়ান, মারিও গোমেজের মত ফুটবলার রয়েছেন জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে।

পর্তুগাল থেকে আর্জেন্টিনা হয়ে ব্রাজিল যেখানে কম বেশি ‘ওয়ান ম্যান আর্মি-ফুটবলে’ অভ্যস্ত হয়ে উঠেছে সেখানে জার্মানির প্রধান শক্তিই ‘টিম গেম’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আজ মাঠে নামছে ব্রাজিল ও জার্মানি

আপডেট টাইম : ০৪:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮