ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

মেয়েদের সাফল্যে ছেলেদের হারের দুঃখ ভুলেছেন নাজমুল হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৪৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ রুদ্ধশ্বাস মুহূর্তে ছেলেদের দল অনেকবারই হতাশ করেছে। ২০১২ এশিয়া কাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ, চলতি বছরের মার্চে নিদাহাস ট্রফির ফাইনাল এবং সবশেষ দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে হার। চারটি ম্যাচেই বাংলাদেশ দল হেরেছে শেষ মুহূর্তে।

চারটি ম্যাচের হার কোনোভাবেই ভোলা সম্ভব নয় ক্রিকেটারদের, ক্রিকেট সমর্থকদের। ম্যাচগুলো ভুলতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। স্নায়ুক্ষয়ী মুহূর্তে ছেলেদের এমন হারে হতাশ হয়েছিলেন বোর্ড সভাপতি। কিন্তু তার দুঃখ কমিয়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে জিতেছে এশিয়া কাপের মুকুট। এশিয়া কাপের ফাইনালে রুদ্ধশ্বাস জয়ে ছেলেদের হারের দুঃখ ভুলেছেন নাজমুল হাসান।

গতকাল সোমবার হোটেল সোনারগাঁওয়ে নারী ক্রিকেটারদের সংবর্ধনা দেয় বিসিবি। মেয়েদের অভিনন্দন জানিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন,‘বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এটাই সবচেয়ে বড় অর্জন। গত তিন বছর ধরে আমরা মেয়েদের ক্রিকেট নিয়ে কাজ করছি। ছেলেদের নিয়েও করছি। তবে ফলটা মেয়েরা এনে দিয়েছে। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। ছেলেদের ক্রিকেটে অনেক দুঃখ আছে। শেষ বলে শেষ মুহূর্তে যেয়ে ম্যাচ হেরে যাচ্ছি আমরা। শেষ মুহূর্তে কেন যেন জিততে পারছিলাম না আমাদের ধারণা সেই দুঃখ এবার ঘুঁচবে। মেয়েরা পথ দেখিয়ে দিয়েছে, আশা করি ছেলেরাও ভালো করবে।’

মেয়েদের অভ্যর্থনা জানাতে হোটেল সোনারগাঁয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। মেয়েদের কোনো পুরস্কার দেওয়া হবে কিনা এমন কোনো ঘোষণা দেননি তিনি। তবে শুধু মেয়েদের জন্য একটি পৃথক একাডেমি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

মেয়েদের সাফল্যে ছেলেদের হারের দুঃখ ভুলেছেন নাজমুল হাসান

আপডেট টাইম : ০১:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮