ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ঈদের পর ছাত্রলীগের কমিটি ঘোষণা হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্মেলনের এক মাস পরও ঘোষণা হয়নি ছাত্রলীগের নতুন নেতৃত্বের নাম। তবে ঈদের পর যে কোনো সময় ঘোষণা হতে পারে বলে জানা গেছে। আওয়ামী লীগ নেতাদের দাবি, প্রার্থীদের ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বলেই কমিটি ঘোষণায় সময় লাগছে। খবর যমুনা টিভির। গত ১১ ও ১২ মে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের জাতীয় সম্মেলন। নতুন নেতৃত্বের আশায় এতে যোগ দেন সারা দেশ থেকে আসা হাজারো কর্মী। তবে এবারের সম্মেলন ছিল অনেকটাই ব্যতিক্রম। প্রথা অনুযায়ী বিলুপ্ত হয়নি চলতি কমিটি। দ্বিতীয় দিন নেতৃত্ব ঘোষণার কথা থাকলেও একমত হতে পারেননি সংগঠনের সাবেক নেতারা। শেষে সব দায়িত্ব তুলে দেয়া হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে।

ছাত্রলীগের সাবেক নেতারা জানান, সংগঠন ঢেলে সাজাতে নতুন কমিটি ঘোষণায় সময় লাগছে। ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ছাত্রলীগের মূল দুটি পদের জন্য অতীতের যে কোনো কমিটিতে বড়জোর তিন-চারজন প্রার্থী হতো। এবার সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য ৩২৩ জন প্রার্থী হয়েছেন। এ বিশালসংখ্যক প্রার্থীর ব্যাপারে খোঁজখবর নেয়া, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বিস্তারিত নিতে সময় লাগছে।

দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাচাই-বাছাইয়ের এ প্রক্রিয়াটা শেষ হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে পরামর্শ করে কমিটি ঘোষণা করবেন।

ছাত্রলীগের সম্মেলন এলে প্রতিবারই সামনে আসে সিন্ডিকেট এবং অনুপ্রবেশ ইস্যু। এবার প্রথম দিকে সাবেক নেতারা আগ্রহ দেখালেও তারা সরে যান আওয়ামী লীগ সভাপতি দায়িত্ব নেয়ায়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, সবার জীবন বৃত্তান্ত এবং পারিবারিক খোঁজখবর নিয়ে আশা করছি প্রধানমন্ত্রী দ্রুত একটি কমিটি উপহার দেবেন।

নতুন কমিটি গঠন না করায় পুরনো কমিটিতে চলছে ছাত্রলীগ। ঈদের পর কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নতুন নেতৃত্বের নাম একসঙ্গে ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ঈদের পর ছাত্রলীগের কমিটি ঘোষণা হতে পারে

আপডেট টাইম : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮