ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আজকের তারাবি ২৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
  • ৫৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ২৪তম তারাবিতে সূরা যারিয়াত (৩১-৬০), সূরা তূর, সূরা নাজম, সূরা ক্বমার, সূরা রহমান, সূরা ওয়াকিআ এবং সূরা হাদীদ পড়া হবে। আজ পড়া হবে ২৭তম পারা। পাঠকদের জন্য আজকের তারাবিতে পঠিতব্য অংশের বিষয়বস্তু তুলে ধরা হলোÑ

সূরা যারিয়াত (৩১-৬০)
পারার শুরুতে ফেরাউন সম্প্রদায়, আদ ও সামুদ জাতি এবং হজরত নুহ ও লুত (আ.) এর সম্প্রদায়ের পরিণতি কী হয়েছিল, তা তুলে ধরা হয়েছে। এরপর আসমান-জমিন সৃষ্টির প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। সূরার শেষাংশে জিন ও মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে বলা হয়েছে, তাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তায়ালার ইবাদত করার জন্য এবং তার মারেফত হাসিল করার জন্য। প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ তায়ালার ওপর। তবে যারা কুফর ও শিরকে লিপ্ত হবে, অচিরেই তাদের ওপর অবধারিত আজাব নেমে আসবে।
সূরা তূর, মক্কায় অবতীর্ণ, আয়াত ৪৯, রুকু ২
সূরায় জাহান্নামের ভয়াবহতা এবং জান্নাতে মুত্তাকিদের পুরস্কার সম্পর্কে আলোচনা রয়েছে। নবীজির দাওয়াতের বিপরীতে মুশরিকদের তুচ্ছতাচ্ছিল্যের কথা বর্ণনা করা হয়েছে। তাদের এহেন আচরণের বিপরীতে নবীজিকে দাওয়াতের কাজ অব্যাহত রাখার হুকুম দেওয়া হয়েছে। সূরার শেষাংশে আল্লাহ তায়ালার প্রভুত্ব ও একত্ববাদের দলিল পেশ করা হয়েছে, কাফের মুশরিকদের ভ্রান্ত চিন্তাধারা খ-ন করা হয়েছে এবং যারা ফেরেশতাদের আল্লাহ তায়ালার কন্যাসন্তান বলে আখ্যায়িত করে, তাদের নিন্দা জানানো হয়েছে।
সূরা নাজ্ম, মক্কায় অবতীর্ণ, আয়াত ৬২, রুকু ৩
সূরার শুরুতে রাসুল (সা.) এর সত্যবাদিতা এবং মেরাজের বিবরণ রয়েছে। (১-১৮)। যারা মূর্তির উপাসনা করে, ফেরেশতাদের আল্লাহর কন্যা সাব্যস্ত করে, তাদের নিন্দা করা হয়েছে। (১৯-২৩)। সূরায় কেয়ামতের বর্ণনা রয়েছে, যেখানে সবকিছুর চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে। (৩২-৩৫)। এরপর বলা হয়েছে, ব্যক্তিগতভাবে প্রত্যেকেই নিজ কৃতকর্মের জিম্মাদার। কারও গোনাহের বোঝা অপরের কাঁধে চাপানো হবে না। (৩৮-৪১)। আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে সূরার সমাপ্তি হয়েছে।
সূরা ক্বমার, মক্কায় অবতীর্ণ, আয়াত ৫৫, রুকু ৩
সূরায় মোমিনদের জন্য সুসংবাদ, নাফরমানদের জন্য সতর্কবাণী এবং বিভিন্ন হিতোপদেশের কথা আলোচিত হয়েছে। এছাড়া রিসালাত, আখেরাত, বিচার দিবস এবং তাকদিরের মতো গুরুত্বপূর্ণ আকিদার আলোচনা রয়েছে সূরায়। সূরার শুরুতে কেয়ামতের আসন্নতার কথা বলার পর নবীজির বিশেষ মোজেজা তথা হাতের ইশারায় চাঁদ বিদীর্ণ হওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। সূরায় পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন জাতির আলোচনার পর বারবার প্রশ্ন করা হয়েছে, ‘বল, কেমন ছিল আমার সাজা-শাস্তি!’ এ প্রশ্ন করার পাশাপাশি আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআন শরিফ সহজ করে দিয়েছি, সুতরাং আছে কি কোন উপদেশগ্রহীতা?’ মুত্তাকিদের উত্তম পরিণতি, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তি এবং সম্মানজনক আবাসস্থল লাভের সুসংবাদ শুনিয়ে সূরাটির পরিসমাপ্তি ঘটেছে।
সূরা রহমান, মদিনায় অবতীর্ণ, আয়াত ৭৮, রুকু ৩
সূরায় দুনিয়া-আখিরাতের বহু নেয়ামতের বিবরণ রয়েছে। এর মধ্যে সবচয়ে বড় নেয়ামত হলো পবিত্র কোরআনের নেয়ামত। জাগতিক কোনো নেয়ামতের সঙ্গে এর তুলনা হতে পারে না। দুনিয়া-আখেরাতের নেয়ামতরাজির বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তায়ালা মোট ৩১বার প্রশ্ন করেছেন, ‘অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত আস্বীকার করবে?’ সূরার শেষে বলা হয়েছে, তোমার প্রতিপালকের নাম খুবই বরকতময়, তিনি মহান এবং মহিমাময়। আহলে ইলম এবং জ্ঞানীজনরা বলেন, এখানে ‘নাম’ দ্বারা সূরার সূচনায় উল্লেখিত ‘রহমান’ নামটিই উদ্দেশ্য। যেন সূরায় আরেকবার ইঙ্গিত দেওয়া হলো, জমিন-আসমানের সৃষ্টি হোক কিংবা জান্নাত-জাহান্নামের অস্তিত্বÑ সবকিছু ‘রহমানের’ রহমতেরই অসীম প্রকাশ ও ফলাফল।
সূরা ওয়াকিয়া, মক্কায় অবতীর্ণ, আয়াত ৯৬, রুকু ৩
সূরার আরেক নাম ‘সূরা গিনা’ অর্থাৎ সমৃদ্ধিশালী করে যে সূরা। হজরত আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তাকে কখনোই অভাব-অনটনের মুখোমুখি হতে হবে না (আল্লাহই সর্বাজ্ঞ)। কেয়ামতের সময়কার বিভিন্ন বর্ণনা রয়েছে সূরার সূচনাপর্বে। (১-৫৬)। এরপর সূরাটিতে আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ এবং পূর্ণ কুদরত ও ক্ষমতার প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং পুনরুত্থান ও হিসাবনিকাশের বিবরণ দেওয়া হয়েছে। এরপর পবিত্র কোরআনের মাহাত্ম্যের বিবরণ রয়েছে। (৭৬-৮০)। বিশেষ নৈকট্যপ্রাপ্ত, সাধারণ জান্নাতি এবং কাফের কেয়ামত-দিবসে এই তিন শ্রেণির মানুষের অবস্থার বিবরণ দিয়ে সূরাটি সমাপ্ত হয়েছে।
সূরা হাদীদ, মদিনায় অবতীর্ণ, আয়াত ২৯, রুকু ৪
‘হাদীদ’ শব্দের অর্থ লোহা। লোহা সৃষ্টির আলোচনা থাকায় সূরার নাম ‘হাদীদ’। এ সূরায় মৌলিকভাবে তিনটি বিষয় আলোচিত হয়েছেÑ এক. বিশ্বে যা কিছু আছে সবকিছু আল্লাহর। তিনি সবকিছুর স্রষ্টা ও মালিক। সৃষ্টির সবকিছুই তার প্রশংসা করে। দুই. আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনার জন্য এবং দ্বীন ও ধর্মকে সারাবিশ্বে সুপ্রতিষ্ঠিত করার জন্য জানমাল কোরবান করার হুকুম দেওয়া হয়েছে। তিন. আল্লাহ তায়ালা মানুষের সামনে দুনিয়ার হকিকত তুলে ধরেছেন, যেন মানুষ দুনিয়ার বাহ্যিক মোহ ও সৌন্দর্য দেখে ধোঁকা না খায়। সূরার শেষে যারা আল্লাহকে ভয় করে এবং রাসুলের প্রতি ঈমান আনে, তাদের জন্য দ্বিগুণ প্রতিদান এবং পথচলার নূর ও আলোর প্রতিশ্রুতি রয়েছে। (২৮)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আজকের তারাবি ২৪

আপডেট টাইম : ১০:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮