ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে-মোস্তাফা জব্বার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্বীকৃত। তিনি বলেন, জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার উদ্ভাবনীমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর ফলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সংশ্লিষ্ট পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত হবে বলে তিনি উল্লেখ করেন।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী রোববার আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় উদ্ভাবনী কার্যক্রমগুলোর ফলাফল ও সরকারের অর্জন এবং জনসচেতনতা সৃষ্টিসংক্রান্ত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম ও এ টু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্মই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের প্রজ্ঞাকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের সবার দায়িত্ব। বর্তমান সরকার কর্তৃক গবেষণার জন্য বৃত্তি ও উদ্ভাবনী তহবিল গঠন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। তিনি অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা এ খাতে তাদের গবেষণা ও উদ্ভাবনীমূলক বিভিন্ন নতুন নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়ন ও বিকাশে তথা প্রযুক্তি খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আইসিটি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজের জন্য ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ অর্থবছরে ২২৫টি প্রকল্পে মোট ১৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার টাকা এবং ২০১৬-১৭ এবং চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৮১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

তথ্যপ্রযুক্তি খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে-মোস্তাফা জব্বার

আপডেট টাইম : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮