ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করলে ব্যবস্থা আছাদুজ্জামান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ৫৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপি এলাকায় মাদকবিরোধী বা জঙ্গিবিরোধী অভিযানের নামে কোনো নিরীহ লোককে হয়রানি করা হবে না। যদি করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কমিশনার বলেন, ‘সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। এই সমাজে আমরা আরেকটি ঐশী সৃষ্টি করতে দেব না। আর এ জন্যই আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। কাউকে একবিন্দু ছাড় দেয়া হবে না। তবে নিরীহ লোকের ভয়ের কোনো কারণ নেই।

‘মাদক ব্যবসায়ীরা যেই হোক, তাদের যেকোনো মূল্যে বিচারের আওতায় আনা হবে। মাদকের সকল আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে’ বলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে কমিশনার বলেন, ‘আজ ১৬ রমজান, আজ পর্যন্ত ঢাকা শহরে কোনো ছিনতাই নেই, কোনো ডাকাতি নেই। কোনো দস্যুতা নেই, কোনো অজ্ঞানপার্টি বা মলম পার্টি নেই। গভীর রাত পর্যন্ত মানুষ শপিংমলে কেনাকাটা করছে। কারণ আমরা সারা রাত-দিন আপনাদের পাহারা দিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করলে ব্যবস্থা আছাদুজ্জামান

আপডেট টাইম : ০৪:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮