ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রথমবারের মতো চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ সাশ্রয়ে সিলেট বিভাগের মধ্যে বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন। এতে গ্রীষ্ম মৌসুমে চাপ কমবে গ্রিডের বিদ্যুতের উপর। কমবে লোডশেডিংও। এই সোলার চার্জিং স্টেশন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চার্জ দেয়া যাবে সহজেই।  পল্লীবিদ্যুৎ সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের দিক চিন্তা করে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ সোলার অটো চার্জিং স্টেশন চালুর পদক্ষেপ নেয়।

পুরো সিলেট বিভাগের মধ্যে বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো ৫০ লাখ টাকা ব্যয়ে তারা স্থাপন করেছেন সোলার অটো চার্জিং স্টেশন। এটি স্থাপন করা হয় উপজেলা সদরের বাইপাস সড়কের মুখে নুরুল ইসলাম ফিলিং স্টেশনের পার্শ্বে। ২১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এ স্টেশন থেকে নামমাত্র ফি দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চার্জ দেয়া যাবে। এতে চাপ কমবে গ্রিডের বিদ্যুতের উপর।

অনেকটা কমে আসবে লোডশেডিংও। জানা গেছে, বিশ্বনাথে গ্রিড বিদ্যুতের একটি বড় অংশ ইজিবাইক ও অটোরিকশার ব্যাটারি চার্জে ব্যবহৃত হচ্ছে। বিশ্বনাথ উপজেলায় ৫ থেকে ৬শ’ ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা রয়েছে। যেগুলো গ্রিড বিদ্যুতের উপর নিরর্ভশীল। এ কারণেই এ উপজেলায় বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং।

পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ বর্মণ বলেন, সম্পূর্ণ সৌরবিদ্যুৎ ব্যবহার করে এ স্টেশন তৈরির ফলে চাপ কমবে গ্রিড বিদ্যুতের উপর। এ সপ্তাহেই সোলার অটো চার্জিং স্টেশনটি চালু করা হবে।

এ ব্যাপারে কথা হলে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মাহবুব আলম বলেন, সিলেট বিভাগে এটিই আমাদের প্রথম সোলার অটো চার্জিং স্টেশন। বিদ্যুৎ সাশ্রয় ও লোডশেডিং হ্রাসেই এটি স্থাপন করা হয়েছে। এ স্টেশনে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কোনো কারণে বিদ্যুৎ না থাকলেও এটি চালু থাকবে সার্বক্ষণিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রথমবারের মতো চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন

আপডেট টাইম : ১০:১৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮