ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কমলাপুর স্টেশনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত।

স্টেশন থেকে জানানো হয়েছে, কাউন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। আর ফিরতি টিকিট দেওয়া হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ট্রেন ছাড়তে দেরি হলে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা।

স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ঈদে ট্রেনে যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আর সবাইকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হবে। একইসঙ্গে সবাইকে টিকিট দেওয়া সম্ভব না। কেননা সম্পদ সীমিত।

বৃহস্পতিবার রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, রাতেই টিকিটের জন্য লাইন স্টেশনের বাইরে চলে গেছে। কেউ পত্রিকা বিছিয়ে শুয়ে আছেন। আবার দলবদ্ধভাবে অনেকেই তাস খেলছিলেন।

কাউন্টারম্যানরা জানান, আজ ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট। ২ জুন দেওয়া হবে ১১ জুনের, ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট। আর ফিরতি টিকিট ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের টিকিট, ১১ জুন ২০ জুনের, ১২ জুন দেওয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের টিকিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট টাইম : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮