ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের রাজকন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সফর সঙ্গীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরণ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে কুশল বিনিময় ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পরিবেশ সংরক্ষণ প্রকল্প বাংলাদেশ-থাইল্যান্ড বিন্না ঘাস প্রকল্পের উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা।

এছাড়াও তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বিশেষায়িত শিক্ষার প্রতিষ্ঠান প্রয়াস পরিদর্শন করে অটিস্টিক শিশুদের সঙ্গে দেখা করবেন। উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীপুরের মারিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যাবেন তিনি। এবং ঢাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন পরিদর্শন করবেন।

ঢাকায় অবস্থানকালে তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজেও যোগ দেবেন থাই রাজকুমারী সিরিনধরন। চার দিনের রাজকীয় সফরে ২৮ মে সোমবার ঢাকায় আসেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের রাজকন্যা

আপডেট টাইম : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮