ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা এ দাবি জানান।

বক্তারা বলেন, ঢাকার চারটি টার্মিনালে চলাচলরত প্রায় ১০ হাজার পরিবহন থেকে গাড়িপ্রতি নিম্নে ৭০০ টাকা হারে ৭০ লাখ টাকা, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় চলাচলরত প্রায় ৫ হাজার হিউম্যান হলার থেকে ৩৫ লাখ এবং মহানগরের আশেপাশে চলাচলরত প্রায় ৪৫০টি পরিবহন থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা চাঁদাবাজির মাধ্যমে অবৈধভাবে আদায় করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে মাদকের মত পরিবহন সেক্টরের সকল চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধেও আরেকটি যুদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা।

সমাবেশ থেকে গণপরিবহনে নৈরাজ্য বন্ধ, অবৈধ চাঁদা আদায়কারীদের গ্রেফতার, মালিক কর্তৃক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং বাস-ট্রাক শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ মোট ১২ দফা দাবি জানানো হয়।

আয়োজক সংগঠন সভপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক ইনসুর আলী, কার্যকারী সভাপতি আজাহার আলী, সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মাদ হানিক, প্রচার সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে

আপডেট টাইম : ১২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮