ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রাজনীতির মাঠে ফের নামছে আওয়ামী লীগের নেতা সৈয়দ আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্ত্রী শিলা ইসলামের মৃত্যশোক আর নিজের শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের রাজনীতির মাঠে নামছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

মুক্তিযুদ্ধকালে নেতৃত্বদানকারী জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র সৈয়দ আশরাফ বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সরকারের জনপ্রশাসন মন্ত্রী। ছিলেন দলের সাধারণ সম্পাদকও।

দীর্ঘদিন অসুস্থতার পর স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সৈয়দ আশরাফ। ফলে দলীয় রাজনীতি ও জনসংযোগের কাজে মনোযোগ দিতে পারেননি এই নেতা। তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরেও খুব বেশি যেতে পারেননি।

তবে গত ৬ মে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনের পশ্চিম পাশে যানবাহন মেরামত কারখানার জমিতে বহুতল কার পার্কিং কাম মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পুরোদমে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা। বলেছেন, আমি অনেক দিন মাঠে ছিলাম না। আজ এসেছি, এখন থেকে আবার রাজনীতি শুরু করবো।

সৈয়দ আশরাফ আবার মাঠে নামবেন। ঘরোয়াভাবে কর্মী-সমর্থকদের সাথে আলাপ-আলোচনা শুরু করেছেন তিনি। ঈদের অবসরকে সামনে রেখে নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক রাজনৈতিক সফর করবেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা জানান, রাজনৈতিক জনসংযোগ ছাড়াও তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ-খবর নেবেন। তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের এ ব্যাপারে করণীয় সম্পর্কেও জানানো হয়েছে।

কিশোরগঞ্জ আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, স্থানীয় আওয়ামী রাজনীতি তীব্রভাবে মেরুকরণে বিভক্ত। জেলা, উপজেলা ও অন্যান্য সাংগঠনিক কমিটিতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও সৈয়দ আশরাফের অনুসারীরা রয়েছেন। জেলার রাজনীতি ঐতিহ্যগতভাবেই এই দুই কেন্দ্রীয় নেতার মধ্যে বিভাজিত।

জানা গেছে, সৈয়দ আশরাফের নীরবতার কারণে স্থানীয় রাজনীতিতে অন্য পক্ষটি সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। সামনের নির্বাচন ও অন্যান্য সাংগঠনিক কারণে সৈয়দ আশরাফের অনুসারীরাও সরবে মাঠে নামতে ইচ্ছুক। নেতার গ্রিন সিগন্যাল পেয়ে বিভিন্ন দিক থেকে প্রস্তুতিও নিচ্ছেন তারা।

সৈয়দ আশরাফও প্রস্তুত হচ্ছেন রাজনৈতিক মাঠে সর্বশক্তি নিয়ে নামার জন্য। তৃণমূলে দৃঢ় অবস্থান গড়ে তোলার মাধ্যমে রাজনীতিতে পুনরায় তৎপর হতে চান আওয়ামী লীগের এই সিনিয়র কেন্দ্রীয় নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রাজনীতির মাঠে ফের নামছে আওয়ামী লীগের নেতা সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ১২:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮