ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কবি কাজী নজরুলের ইসলামের জাতীয়তাবোধ বাঙালীর প্রেরণার উৎস : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের জাতীয়তাবোধ বাঙালির প্রেরণার উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, জাতীয় সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নজরুলের লেখনী আমাদের উজ্জীবিত করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে ত্রিশালে দরিরামপুর নজরুল একাডেমী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মো. আবদুল হামিদ বলেন, কাজী নজরুল ইসলামের কালজয়ী প্রতিভা ও জীবনদর্শন, মানবিক মূল্যবোধের স্ফূরণ, সমৃদ্ধশালী লেখনী বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। নজরুল শুধু বাংলার জাতীয় কবিই নন, তিনি জাগরণের কবি, সাম্যের কবি। তিনি শোষন, বঞ্চনা, অত্যাচার, কুসংস্কার ও পরাধীনতার বিরুদ্ধে তার লেখনীতে তুলে ধরেছেন।

তিনি বলেন, কবি নজরুল সমাজে পরিবর্তনের যে অনির্বাণ শিখা জ্বালিয়েছেন,  তার আলোকচ্ছটা আমাদের অনুপ্রাণিত করে ‘সোনার বাংলা’ গড়তে। আমার বিশ্বাস নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে এবং বৈষম্যহীন, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জাতি গঠনে অর্থবহ অবদান রাখবে।

সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বেগম সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মসিউর রহমান, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। এ সময় কবির ১১৯তম জন্মবার্ষিকীতে স্মারক বক্তব্য দেন বেগম আকতার কামাল।

জন্মজয়ন্তী উপলক্ষে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিন দিনের আয়োজনে দরিরামপুর নজরুল একাডেমী মাঠে বসেছে পুতুল নাচ, নাগরদোলা, বই মেলাসহ গ্রামীণ পণ্যের পসরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কবি কাজী নজরুলের ইসলামের জাতীয়তাবোধ বাঙালীর প্রেরণার উৎস : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮