ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সরকারি ও বেসরকারি হজযাত্রীরা এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একজন হজযাত্রী ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সব খরচ বাদ দিয়ে অতিরিক্ত আরও ১ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিনিময় বিভাগ এ সার্কুলার জারি করেছে। একই সঙ্গে সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী এক হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে নিয়ে যেতে পারবেন। সার্কুলারে প্রতি মার্কিন ডলার ৮৩ টাকা এবং সৌদি রিয়েল ২২ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমসাময়িক বাজার দর অনুযায়ী হবে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার অর্থাৎ মোট এক লাখ ৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে পারবেন।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে দুটি প্যাকেজ রয়েছে। প্যাকেজ-১ অনুযায়ী, জনপ্রতি হজের খরচ ধরা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজের খরচ ধরা হয়েছে জনপ্রতি ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা। তবে এজেন্সি প্যাকেজ অনুযায়ী মিনা-আরাফায় মেয়াল্লেমের অতিরিক্ত সার্ভিস চার্জ, মক্কা-মদিনায় বাড়ি/হোটেল ভাড়া ব্যয়, কুরবানির খরচ, গাইড খরচ, খাওয়া খরচ এর সঙ্গে যোগ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সরকারি ও বেসরকারি হজযাত্রীরা এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন

আপডেট টাইম : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮