ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন ১৫১ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরব থেকে ঢাকাগামী একটি বিমান বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এর ফলে প্রাণে বেঁচে গেছেন বিমানটিতে থাকা ১৫১ বাংলাদেশি। গতকাল সোমবার বিমানটি দুর্ঘটনার কবলে পড়েন।

জানা গেছে, ১৫১ আরোহী নিয়ে সৌদি এয়ারলাইন্সের SV3818 একটি বিমান মদিনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেন। আকাশে ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট দ্রুত বিমানটি জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। এতে ল্যান্ডিং গিয়ার ভেঙে বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে এবং বিমানটির ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়।

জেদ্দা বিমানবন্দরের সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, পাইলট কয়েকবার চেষ্টা করে বিমানটি অবতরণ করাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন তিনি।

বিমানটি অবতরণ করার আগে সৌদি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সম্ভাব্য ক্ষতির আশঙ্কা মাথায় রেখেই সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে। বিমানটি মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সৌদি এয়ারলাইন্স তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, বিমানটিতে ১৫১ জন আরোহী ছিল, যাদের সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। তারা সকলেই সুস্থ আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন ১৫১ বাংলাদেশি

আপডেট টাইম : ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮