ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মোবাইল কিনতে মন্ত্রী-সচিবেরা পাবেন ৭৫ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • ৫৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারের ভারপ্রাপ্ত সচিব, সচিব, সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদসচিব, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরা মোবাইল ফোনসেট কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮’-এর খসড়া আনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের মোবাইল ফোনের দাম ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে। এসব কর্মকর্তাদের জন্য মোবাইল ফোনের বিলও থাকবে আনলিমিটেড। একইসঙ্গে যুগ্ম-সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের মোবাইল ফোনের বিল ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫শ টাকা করা হয়েছে।

এ ছাড়া আজকের মন্ত্রিসভায় ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি ১৯৭৫ সালে করা হয়েছিল। এটিকে বাংলায় রুপান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মোবাইল কিনতে মন্ত্রী-সচিবেরা পাবেন ৭৫ হাজার টাকা

আপডেট টাইম : ০২:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮