ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নিজের আঁকা একটি চিত্রকর্ম উপহার পাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁকা একটি চিত্রকর্ম তাকেই উপহার দেওয়া হবে। চিত্রকর্মটির ক্যানভাস এখন শিল্পকলা একাডেমিতে রয়েছে। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদের চিত্রকর্ম উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তার সঙ্গে যৌথভাবে এটি আঁকেন।

চিত্রকর্মটির ক্যানভাসে শিল্পীর নাম লেখা রয়েছে ‘শেখ হাসিনা’। ছবিটি আঁকা শেষ হলে ক্যানভাসের ডান পাশে প্রধানমন্ত্রী নিজেই তার নামটি লেখেন। শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবাসী শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করতে আসেন। আর এ প্রদর্শনী উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর হাতে একটি তুলে দেওয়া হয়। তার সামনে তখন একটি শাদা জমিনের ক্যানভাস। প্রধানমন্ত্রী তুলি হাতে নিয়েই রেখাচিত্র আঁকা শুরু করেন। পাশে দাঁড়ানো শাহাবুদ্দিন আহমেদ আরেকটি তুলি দিয়ে ক্যানভাসে কয়েকটি রেখা টানেন। তারপর প্রধানমন্ত্রী আবারও কয়েকটি রেখা আঁকেন। ছবিতে বিমূর্তভাবে সৃষ্টি হয়েছে একজন মুক্তিযোদ্ধা। পরে তিনি নিজের নাম ও তারিখ লেখেন ক্যানভাসের ডান পাশে।

‘চিত্রকর্মটি প্রতীকধর্মী। দুরন্ত বেগে একজন মুক্তিযোদ্ধা ছুটছেন। সবল দেহি যুবক। তার কাঁধে অস্ত্রশস্ত্র। মাথা সামনে বাড়িয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। তার দু’পা পেছনের দিকে বাঁকা হয়ে শরীরকে টেনে নিয়ে যাচ্ছেন। শক্তি আর সাহসী যোদ্ধার দুর্বার গতিতে বয়ে চলা চিত্রটির মূল থিম।

চিত্রকর্মের ক্যানভাসের দৈর্ঘ্য ৪২ ইঞ্চি এবং প্রস্থ ৩৬ ইঞ্চি। ব্যবহার করা হয়েছে লাল ও কালো রঙ। মোট ৭২টি রেখা রয়েছে চিত্রটিতে। কালো রঙের রেখাই বেশি। খবর-বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিজের আঁকা একটি চিত্রকর্ম উপহার পাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮