ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
  • ৪৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদে ঘরমুখী মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে সেজন্য এসব ভারি যান চলাচল বন্ধ রাখা হবে।

আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর সাসেস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনব না।

তিনি বলেন, ঈদ সামনে রেখে ৮ জুনের মধ্যে সব রাস্তার মেরামত কাজ শেষ করতে হবে। ঘরমুখো মানুষের নিরাপত্তা বিধানে মহাসড়কে ৮০০-৯০০ হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮