ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

হজযাত্রী পরিবহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ৬৪ হাজার ৫শ ৯৯ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘোষিত সিডিউল অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ১৫৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে ১৪৭টি জেদ্দা এবং ৮টি মদিনা থেকে পরিচালনা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি জানান, ‘এবার হজ অপারেশনকে স্বার্থক করতে নিরাপদ বুকিং পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। চলতি বছর বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ১৪ জুলাই (শনিবার) এবং সর্বশেষ ফ্লাইট যাবে ২৫ সেপ্টম্বর (মঙ্গলবার)। এ ছাড়া হাজিদের নিয়ে ২৭ আগস্ট (সোমবার) বিমানের প্রথম এবং সর্বশেষ ৫ অক্টোবর ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’ জানা গেছে, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ৬৪ হাজার ৫ শ ৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। এ জন্য বিমানের নিজস্ব চারটি সুপিরিয়র বোয়িং-৭৭৭ এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি এয়ারবাস বহরে যোগ দিয়েছে। আরও দুটি যোগ দেয়ার অপেক্ষায়।

হজ ফ্লাইটকে নির্বিঘ্ন করতে এ বিশেষ আয়োজন সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ ইনামুল বারী সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বছর হজযাত্রীদের সর্বোচ্চ সেবাদানে অঙ্গীকারবদ্ধ। পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিমান বহরে বাড়তি এয়ারক্রাপ্ট লিজে আনা হয়েছে। আমাদের কাছে এখন সবচে বড় বিষয় সুষ্ঠু হজ সম্পাদন।’

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ২৪৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৬ হাজার ৬০৬ জনের হজে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া সরকারি গাইড ও রাষ্ট্রীয় খরচে হজযাত্রী/মোনাজ্জেমদের জন্য ৪৫৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৯৪ জনের কোটা সংরক্ষিত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হজযাত্রী পরিবহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর মোট ৬৪ হাজার ৫শ ৯৯ জন

আপডেট টাইম : ০৩:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮