ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আগামী সাতদিন উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী সাত দিন দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাত হ্রাস পেতে পারে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, প্রতি বছর মার্চ-মে মাস প্রাক-মৌসুম। এসময় বৃষ্টিপাত, বিজলী চমকানো ও বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়।

বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ পার্শ্ববর্তী অঞ্চল এবং ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে এসময় বজ্রপাত,শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত এ মৌসুমে বিকেলের দিকে বজ্রমেঘ তৈরি হয়ে থাকে।

তিনি বলেন, অন্যদিকে আগামী তিনদিন সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ৩০/৪০ কিলোমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে।-বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আগামী সাতদিন উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮