ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নির্বাচনে না এলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৬১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৪ সালের মতো এবারো নির্বাচনে অংশ না নিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে কোনও ভয় পায় না। নির্বাচনে এলে দেখা যাবে কে জেতে আর কে হারে। আজ মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে, এর বাইরে কিছু হবে না। ডিসেম্বরে নির্বাচন হবে এর কোনও বিকল্প নেই।

আওয়ামী লীগের এ জেষ্ঠ নেতা বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন, আপনারা নির্বাচনে আসেন, কোনো সমস্যা নেই। একা মাঠে খেলতে আর ভাল লাগে না। মাঠে খেলে গোল দিতে চাই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন। আগামী নির্বাচনে বিএনপির জামানতও থাকবে না।

ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী প্রমূখ।

পরে মন্ত্রী ও উপ মন্ত্রী ১০০ শয্য বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নির্বাচনে না এলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮