ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • ৫৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আগামীকাল সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানানো হয়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করে ১টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ২টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮