ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোহিঙ্গাদের মানবাধিকার ইস্যুতে মন্ত্রিপরিষদ কমিটি গঠনের প্রস্তাব ওআইসির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • ৪৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মন্ত্রিপরিষদ কমিটি গঠনের প্রস্তাব করেছে। আজ রবিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের রোহিঙ্গাবিষয়ক বিশেষ অধিবেশনে এ প্রস্তাব দেয়া হয়।

বিশেষ এই অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

অধিবেশনে গাম্বিয়ার গোয়েন্দাবিষয়ক একটি প্রস্তাবে সংশোধন চেয়েছে বাংলাদেশ। তাতে বলা আছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছে, সেই দায়বদ্ধতা থেকে ওআইসির অ্যাডহক মন্ত্রী পর্যায়ের একটি কমিটি কাজ করবে। সংশোধনীতে অপরাধের বদলে সেখানে মানবাধিকার লঙ্ঘন বসাতে প্রস্তাব দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

এদিকে মূল প্রস্তাবে আছে, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছে, সেই দায়বদ্ধতা থেকে আন্তর্জাতিকভাবে রাজনৈতিক সমর্থন আদায় করতে হবে।

এ ছাড়া মিয়ানমারের ওপর চাপ বাড়াতে মানবাধিকার পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিঙ্গাদের মানবাধিকার ইস্যুতে মন্ত্রিপরিষদ কমিটি গঠনের প্রস্তাব ওআইসির

আপডেট টাইম : ০৫:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮