ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ইসলামে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। এই সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ সৌদি সরকারের সঙ্গে এক হয়ে কাজ করবে।

তিনি আজ শনিবার বিকেলে বঙ্গভবনে সৌদি আরবের (কেএসএ) পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবের সাক্ষাৎ করতে এলে এসব বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ ও উগ্র-জঙ্গীবাদের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স প্রদর্শন করে আসছে। আমরা সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রপতি এসময় রিয়াদে ইসলামিক মিলিটারী কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি) গঠণে সৌদি বাদশাহ’র প্রচেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা করেন। সেখানে বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ওই জোটে অংশ নেয়।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে। বাংলাদেশের শ্রমিকদের জন্য সকল ক্যাটাগরিতে শ্রমবাজার খুলে দেওয়ার জন্য তিনি সৌদি সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুটি ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে তাদের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদকালে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে আগামী দিনগুলোতে সৌদি সরকারের সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

আদেল বিন আহমেদ রোহিঙ্গা ইস্যুতে সহয়োচিত পদক্ষের গ্রহণের জন্যও বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। এ সংকটের শান্তিপূর্ণ সমাধানে তার দেশ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কেএসএ-এর রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মামুন, রাষ্ট্রদূত খালেদ আলংগিরী, কেএসএ উপমন্ত্রী আব্দুল রহমান আলরাসী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইসলামে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮