ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস কানাডার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি কানাডার সমর্থন অব্যাহত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন সফররত কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। কানাডা এই সমস্যার দ্রুত সমাধান চায় বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ১০ লাখেরও অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করি এবং এই সমস্যার সমাধানে বাংলাদেশকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুুত রয়েছি।’

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বর্ষা মৌসুম এবং এ সময়ে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোনের সম্ভাবনা থাকায় প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় তিনি।

প্রেস সচিব বলেন, কানাডায় আশ্রয় গ্রহণকারী বঙ্গবন্ধুর খুনিদের দেশে প্রত্যাপর্ণের বিষয়টিও বৈঠকে প্রধানমন্ত্রী উত্থাপন করেন। ক্রিস্টিয়া এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোই প্রিফনটেইন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস কানাডার

আপডেট টাইম : ১০:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮