ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

উৎক্ষেপণের আগে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের’ পরীক্ষা সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মহাকাশে উৎক্ষেপণের আগে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’-এর যান্ত্রিক পরীক্ষা সম্পন্ন করেছে স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স। ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার (০৪ মে) সন্ধ্যায় অরল্যান্ডোতে কেনেডি স্পেস সেন্টারে এ পরীক্ষা চালানো হয়।

স্পেস এক্স এক টুইট বার্তায় বলেছে, উৎক্ষেপণের আগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়েছে। এটি কার্যকর আছে। তবে টেস্টের পূর্ণাঙ্গ ফলাফল পেতে সব ডেটা লসঅ্যাঞ্জেলসে পাঠানো হয়েছে। তথ্য পর্যালোচনা শেষে শিগগিরই উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হবে।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, মহাকশে উৎক্ষেপণের আগে স্যাটেলাইটে কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়ে জানতে কিছু পরীক্ষা করা হয়। এরকম একটি পরীক্ষার নাম স্ট্যাটিক ফায়ার টেস্ট। এ পরীক্ষা শেষে প্রতিবেদনের জন্য এখন অপেক্ষা করছে স্পেস এক্স। প্রতিবেদন আজ হাতে পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেদন হাতে পেলেই উৎক্ষেপণের তারিখ ঘোষণা করা হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকে সামনে রেখে সরকারের কোনো প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে উৎক্ষেপণের তারিখ ঘোষণা করার তিন দিনের মধ্যে সরকারের প্রতিনিধিদল সেখানে যাবে।

প্রসঙ্গত, এর আগে কয়েকবার বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ পেছানো হয়। সর্বশেষ ৭ মে স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ নির্ধারিত ছিল।বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ কাজ শেষ হয় ২০১৭ সালের অক্টোবরে। এরপর গত ডিসেম্বরে এর সার্বিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে ওড়ার উপযোগী ঘোষণা করা হয়। এরই মধ্যে ১৬ ডিসেম্বর বৈরী আবহাওয়া এবং আরও কিছু যুক্তিযুক্ত বাস্তব পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ পিছিয়ে যায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব স্যাটেলাইট ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করবে। এর ফলে দেশের সম্প্রচার খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়সহ উন্নত প্রযুক্তির ব্যবহার সহজ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

উৎক্ষেপণের আগে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের’ পরীক্ষা সম্পন্ন

আপডেট টাইম : ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮