ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মুরগির কুচকুচে কালো মাংস ডিম হলো সাদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • ৫৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ এই মুহূর্তে ভাগাড়ের মাংস নিয়ে সরগরম রাজ্য। যত সময় যাচ্ছে, তত বেরিয়ে আসছে চমকে দেওয়া সব তথ্য। কী করে চেনা যাবে ভাগাড়ের মাংস, ভেবে ভেবে নাজেহাল আম বাঙালী তথা রাজ্যবাসী। কিন্তু এই কালো মুরগি কখনও পেলে ভুলেও ভাববেন না, পচা মাংস। এই মুরগির মাংস আসলে এমনিতেই কালো! কেবল মাংসই নয়, এর হাড়ও কুচকুচে কালো। কেবল ডিম সাদা। এর নাম কাদাকনাথ। স্থানীয় ভাষায় কালি মাসি।

তবে ঠিক এই রাজ্যে নয়, একে পাওয়া যায় মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের ঝাবুয়া ও ধর জেলায় মূলত পাওয়া যায় এই মুরগি। আর সেখান থেকেই ছড়িয়ে পড়েছে দেশের অন্যত্র। এমনকী, সুস্বাদু এই মাংস পাড়ি দিয়েছে ঘরের পাশের আরশি নগর বাংলাদেশেও। সেখানেও সমাদৃত হচ্ছে এই কালো মুরগি।

আসলে এই মুরগির মাংস যতই কুচকুচে কালো হোক, মাংসে কিন্তু দারুণ উপকার। রীতিমতো ওষধি গুণসম্পন্ন এই মুরগির মাংসে চর্বি প্রায় নেই বললেই চলে। উলটে রয়েছে প্রচুর ভিটামিন ও অন্যান্য খাদ্যগুণ। স্বাভাবিক ভাবেই এর চাহিদা তুঙ্গে।

আর এর হাড়-মাংস কালো হওয়ার পিছনে একটাই কারণ-মেলানিন। এর প্রভাবেই এমন কৃষ্ণবর্ণ হয় এরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মুরগির কুচকুচে কালো মাংস ডিম হলো সাদা

আপডেট টাইম : ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮