ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আগামী বাজেট হবে ব্যবসাবান্ধব: এনবিআর চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন, ‘আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট হবে সর্ববৃহৎ, জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব। ব্যবসায় ক্ষেত্রে শুল্ক নির্ধারণে সমতা আনতে ঘাটতি পূরণে চেষ্টা করা হচ্ছে।’

শুক্রবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস ক্লাবে আমদানি রপ্তানিকারক, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ‘ব্যক্তি পর্যায়ে আয়করের সীমা আড়াই লাখ টাকার পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা, বিদেশ ভ্রমণ কর প্রত্যাহার করা যায় কিনা তা বিবেচনাধীন আছে।’ বেনাপোল বন্দরকে আরও গতিশীল ও কাস্টমস হাউজকে আরও সক্রিয় করার পরামর্শসহ ব্যবসায়ীদের আমদানির ওপর বেশি জোর না দিয়ে রপ্তানির ওপর জোর দেয়ার আহ্বান জানান তিনি।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম (শুল্ক নীতি ও আইসিটি), কানন কুমার রায় (কর-নীতি), মো. রেজাউল হাসান (মূসক নীতি)

সভায় যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান, যশোর প্রেসক্লাব সভাপতি  জাহিদ হাসান টকুন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল প্রেসক্লাব সভাপতি মহসিন মিলন, ইন্ডিয়া বাঙলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ  বন্দর, কাস্টমস, পুলিশ, বিজিবি প্রমুখ।

সভার আগে এনবিআর চেয়ারম্যান ৫০ কোটি টাকা মূল্যের আধুনিক ভ্রাম্যমাণ স্কেল ও বাইপাস সড়কের নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আগামী বাজেট হবে ব্যবসাবান্ধব: এনবিআর চেয়ারম্যান

আপডেট টাইম : ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮