ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

নারী রাইডারদের নিয়ে রাইড শেয়ারিং চালু করলো ‘ও ভাই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • ৫১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী শনিবার থেকে নারী রাইডারদের নিয়ে নারীদের জন্য বিশেষ সেবা চালু করতে যাচ্ছে ‘ও ভাই সল্যুশনস লিমিটেড’- এর জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা প্ল্যাটফর্ম ‘ও ভাই’।

ইতিমধ্যে নিবন্ধিত বেশ কিছু নারী রাইডারসহ আরও ৫০ জন নারী রাইডারকে এ সেবাদানে প্রস্তুত করা হয়েছে।শিগগিরই তারা রাইডার হিসেবে এ সেবাদান কার্যক্রমে যুক্ত হবে। এছাড়াও, অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে  বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে।

Obhai

‘ও ভাই’ অ্যাপের অন্তর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে শুধুমাত্র নারীরাই রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবেন। ঢাকার নারীদের সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ও সাচ্ছন্দ্য চলাচলের জন্য ‘ও ভাই’ এ সেবা নিয়ে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছে।

‘ও ভাই’ প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই অ্যাাপে একটি ‘ইন-অ্যা’ এসওএস ফিচার রয়েছে যার মাধ্যমে নারীরা যেকোন সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

‘ও ভাই’ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। নতুন একটি উদ্যোগ হলেও ইতিমধ্যেই ইমারজেন্সি এসওএস, বাধ্যতামূলক হেলমেট, ৫০ কিলোমিটারের গতি নিয়ন্ত্রক, পরিচ্ছন্নতা ও বিভিন্ন রকমের পেমেন্ট অপশন ইত্যাদি সহ নানান আকর্ষণীয় ফিচারের মাধ্যমে এ সেবা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী রাইডারদের নিয়ে রাইড শেয়ারিং চালু করলো ‘ও ভাই’

আপডেট টাইম : ০৯:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮