ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বকশীগঞ্জে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • ৬১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে ব্লাস্ট রোগে অক্রান্ত হয়ে উপজেলার নিলক্ষিয়া, সাধুরপারা, বকশীগঞ্জ পৌর এলাকা ও মেরুরচর ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন ধান চাষিরা।

মাঝপাড়া এলাকার কৃষক মোস্তুফা কামাল টিটন হাওর বার্তাকে বলেন, আমার প্রায় তিন একর জমির ধান নষ্ট হয়েছে। প্রতি একরে ৫০ মন করে ধান উৎপাদন হলেও এখন সেগুলোতে ৫০ কেজি হবে কী না সন্দেহ রয়েছে।

অপরদিকে, কৃষক নুরুল আমিন ফুরকান হাওর বার্তাকে বলেন, শিলাবৃষ্টিতে আমার প্রায় পাঁচ একর জমির ধান প্রায় পুরোটাই নষ্ট হয়েছে। এগুলো শ্রমিক দিয়ে কাটলে তাদের মজুরিও উঠবে না।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক হাওর বার্তাকে জানান, ২৫ এপ্রিল ভোরে বকশীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৮০ ভাগ ধানই নষ্ট হয়েছে। বিশেষ করে বিআর-২৮ ধানের ক্ষতির পরিমাণটা অনেক বেশি। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হামিদ হাওর বার্তাকে জানান, বকশীগঞ্জে ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। শিলাবৃষ্টিতে প্রায় ৫০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বকশীগঞ্জ পৌর ও সদর এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতির পরিমাণটা বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বকশীগঞ্জে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে

আপডেট টাইম : ০৪:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮