হাওর বার্তা ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন কিশোরগঞ্জের আয়োজনে ও সহযোগীতায় ২৫এপ্রিল সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীলেরর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামিলীগের সভাপতি এডঃ কামরুল আহসান শাহজাহান ও ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম। জেলা প্রেসক্লাবে সভাপতি মোস্তফা কামাল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহম্মেদ। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক এনামূল হক বিন ফজলুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,দিশারী শিল্পীগোষ্ঠীর সাইয়িদ বিন সায়িদ প্রমূক।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন জঙ্গি সন্ত্রাস বাল্যবিবাহ সহ সমাজের সকল অপকর্ম বন্ধে ইমামদের ভূমিকা রয়েছে। ইমাম হচ্ছে প্রতিটি এলাকার নেতা, ছোট-বড় সকল মানুষ আপনাদের কথা মুল্যায়ন করে, তাই সুস্হ সুন্দর উন্নয়ন সমাজ ব্যাবস্থায় আপনারা আরো সক্রিয় ভূমিকা রাখবেন। উক্ত সম্মেলনে জেলার ৪০০ ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয় ও শ্রেষ্ট তিনজন ইমামকে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ জেলা ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগন।
Reporter Name 























