ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • ৫১০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতেই তিনি সেখানে যাবেন। এদিন দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করবেন আবদুল হামিদ। এর পর তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।

পরে রাষ্ট্রপতি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় তার টুঙ্গিপাড়া সফরসূচির এ তথ্য জানা গেছে।

এদিকে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর উপলক্ষ্যে গত রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রপতির সফর সফল করতে নিরাপত্তাসহ হেলিপ্যাড প্রস্তুত, সমাধিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

এ সভায় পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮