ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বাংলাদেশের কোনো নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • ৪৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের কোনো নির্বাচনে ভারত আগেও হস্তক্ষেপ করেনি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলটির ১৯ সদস্যের প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আমরা ১৯ সদস্যের একটি দল ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবো। সেখানে পার্টি টু পার্টি আলোচনা হবে। পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও আলোচনা হবে। এই সফরটি খুব শর্ট কিন্তু গুরুত্ববহ।’

তিনি বলেন, ‘ভারতে কর্মসূচির মধ্যে আছে, ২২ এপ্রিল মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণ ও বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে নৈশভোজে অংশগ্রহণ। ২৩ এপ্রিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সঙ্গে আলোচনা আর ২৪ এপ্রিল ভারত ত্যাগ।’

এর আগেও ভারত যাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘এই সফরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এখানে অন্য কোনো কারণ খোঁজার কারণ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভারত সফর নিয়ে কথা উঠছে কেন। ক’দিন আগেও তো ২০ সদস্যের বেশি প্রতিনিধিদল চিন সফরে গিয়েছিল। চিনকে তাহলে আপনারা ছোট করে দেখছেন?’

মন্ত্রী বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, ভারতের সাথে আমাদের সীমান্ত অনেক বড়। তাদের সাথে যুদ্ধ করে তো সমাধান হবে না। আলাপ-আলোচনা করেই সমাধান করতে হবে।’

সফর প্রসঙ্গে আওয়ামী লীগ এ নেতা বলেন, ‘আমাদের ভিজিটটা যেহেতু খুব ছোট, তারপরও সবধরনের চেষ্টা থাকবে। কথা হবে। ভারতের কেন্দ্রীয় সরকার চাইলেই তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গের একটা প্রভাব আছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো বাম রাজনীতি করে এসেছেন। আল্লাহ্‌ খোদার ভয় নেই। আমি এখন এই রুম থেকে অন্য রুমে যাওয়ার পর জীবিত থাকবো কিনা সেটাই তো জানি না। আল্লাহ্‌ জনেন হায়াৎ মরণের বিষয়টা।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বাংলাদেশের কোনো নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না

আপডেট টাইম : ১১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮