ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
  • ৪২৩ বার

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তবে আইনের মধ্যে থেকে যেসব দাবি পূরণ করা সম্ভব, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন তা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ কথা বলেন।

এর আগে বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক বসে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একগুচ্ছ লিখিত প্রস্তাব দেয় দলটি।

প্রস্তাবে দুই সিটিতে নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এ ছাড়া গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানান বিএনপি নেতারা।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে জাতীয় নির্বাচনে তারা অংশ নেবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

আপডেট টাইম : ১১:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮