ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • ৫১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দাবি আদায়ের নামে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যেকোনো যুক্তিসঙ্গত দাবি নিয়ে আন্দোলন হতে পারে, তাবে তা সহিংস হওয়া সমর্থনযোগ্য নয়।

আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, দাবি আদায়ের নামে নিরীহ ছাত্রদের লেলিয়ে দেওয়া হয়েছে। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেরা আন্দোলন করতে না পেরে তারা ছাত্রদের লেলিয়ে দিচ্ছে। কোটা সংস্কার সরকারের কাজ। কিন্তু এই দাবিতে ভিসির বাড়িতে হামলা অন্য অর্থ বহন করে।

কোটা সংস্কারের আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না, জানিয়ে তিনি আরো বলেন, যেকোনো দাবি নিয়ে আন্দোলন করা যেতে পারে। তবে কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়। আন্দোলনের নামে মহাসড়ক বন্ধ করা হচ্ছে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এর নিন্দা জানাই।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা যেকোনো গণতান্ত্রিক ও যুক্তিসঙ্গত আন্দোলনকে সমর্থন করি। কিন্তু গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দিতে এ ধরনের সহিংসতাকে পছন্দ করি না। মুখোশ পড়ে কোনো আন্দোলন হয় না। মুখোশ পড়ে কেউ যদি আন্দোলন করে, তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে।

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক অসীত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে

আপডেট টাইম : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮