ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • ৪৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতিবাজ যে-ই হোক না কেনো তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এমন একটি বার্তা সকল স্তরে পৌঁছে দিতে দুর্নীতি দমন কমিশন (দুদদ)কে পরামর্শ দিয়েছেন।

আজ রোববার বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংস্থার বার্ষিক প্রতিবেদন-২০১৭ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে এলে তিনি এ পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘সকল স্তরের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা পৌঁছে দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে বলেন, রাষ্ট্রপতি সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যত। কাজেই তারা যাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে সে জন্য শিক্ষা খাতে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। তিনি দুর্নীতির ব্যাপারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিস জারির আগে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সঠিক তথ্য যাচাই করার ওপর জোর দেন।

দুর্নীতি দমন কমিশন প্রধান ইকবাল মাহমুদ গত এক বছরের সংস্থার সার্বিক কর্মকান্ড ও সাফল্য সম্পর্কে অবহিত করেন এবং জাতীয় দুর্নীতি দমন সংস্থা হিসেবে দুদকের কর্মকান্ড গতিশীল করতে রাষ্ট্রপতির সহায়তা ও নির্দেশনা কামনা করেন।

তিনি বলেন, দুদক দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সালে গণশুনানির সূচনা করে।

দুদক চেয়ারম্যান বলেন, গতবছর ৭০ শতাংশ দুর্নীতির মামলা নিষ্পত্তি হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮