ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দুই দিনের ঢাকায় সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। আজ রোববার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি। পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক ভারতীয় পররাষ্ট্র সচিবকে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানাবেন।

সফরে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও উভয় দেশের সম্পর্ককে আরো কীভাবে এগিয়ে নেয়া যায় এবং তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে কথা হবে।

সফরে বিজয় কেশব গোখলে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষর হবে। ঢাকা সফরে বিজয় কেশব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে বক্তব্য দেবেন ভারতের পররাষ্ট্র সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুই দিনের ঢাকায় সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আপডেট টাইম : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮