ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

‘বিশ্ব নেতা’ হিসেবে নতুন উচ্চতায় শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • ৪৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৫ দিনে চার দেশ সফরের মাধ্যমে ‘বিশ্ব নেতা’ হিসেবে নিজেকে আরও বড় উচ্চতায় নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ এপ্রিল থেকে প্রধানমন্ত্রী ৪টি দেশে যাবেন। অংশ নেবেন তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে। আর তিনটিতেই তিনিই হচ্ছেন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখন শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা, এই সফরগুলো তারই স্বীকৃতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশসফরের সূচি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। প্রথমে তিনি যাবেন সৌদি আরবে। সৌদি আরবে ২৬টি দেশের সমন্বয়ে সম্মিলিত সামরিক বাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী বিশেষ ভাবে আমন্ত্রিত। ইসলামের শান্তিবাদী ধারাকে বিকশিত করার ক্ষেত্রে শেখ হাসিনা এখন মুসলিম বিশ্বের প্রধান নেতা। একারণেই সৌদি বাদশা বিশেষ ভাবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

সৌদি আরব থেকে ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী ছুটে যাবেন যুক্তরাজ্যে। সেখান যোগ দেবেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ায় এবার কমনওয়েলথে আলাদা মর্যাদায় উদ্ভাসিত হবে বাংলাদেশ। দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং জঙ্গিবাদ দমনে রোল মডেল দেশের নেতা হিসেবে হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন কমনওয়েলথ নেতাদের আকর্ষণের কেন্দ্রে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ ক’জন সরকার প্রধানের সঙ্গে হবে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।

মাত্র ৩দিন দেশে অবস্থানের পর আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ২৩ থেকে ২৬ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল সামিট অব ওমেন’। বিশ্বের ৬০ দেশের এক হাজার নারী অধিকার কর্মী এই সামিটে অংশ নেবেন। ‘নারীর ক্ষমতায়ন’ বিশ্বের অগ্রণী নেতা হিসেবে, এই সম্মেলনেও মধ্যমনি হয়ে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তিনি নারী জাগরণের অভিজ্ঞতা বর্ণনা করবেন।

অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের দ্বিপাক্ষিক সফরে নিউজিল্যান্ড যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

‘বিশ্ব নেতা’ হিসেবে নতুন উচ্চতায় শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮