ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করুন : জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
  • ৪৩১ বার
হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে সেদেশে প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, জাতিসংঘ মহাসচিব গতকাল রাত ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাঁর সাথে প্রায় ১২ মিনিট কথা বলেন।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।

তিনি জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন যে, তাঁর সরকার আসন্ন বর্ষা মৌসুমে অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরে উদ্যোগ গ্রহণ করেছে।

শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আসার এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর এ দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত মিয়ানমারের চুক্তি দ্রুত বাস্তবায়নের ব্যাপারেও জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা কামনা করেন।

জাতিসংঘ মহাসচিব ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও মিয়ানমার ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে উল্লেখ করে এ চুক্তি বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করুন : জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮