ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
  • ৫২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামীকাল ৮ এপ্রিল রোববার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ মার্চ এ অধিবেশন আহবান করেছেন।

আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংসদের ২০তম অধিবেশন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাদকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ি এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় আসন্ন অধিবেশনের মেয়াদ ৫ থেকে ৭ দিন হতে পারে। তবে আগামীকাল বিকেল ৪টায় এপ্রিল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় সংসদেও ২০তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশন বেশ ক’টি বিল পাস ও উত্থাপন হতে পারে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম ও ২০১৮ সালের প্রথম অধিবেশন শেষ হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘন্টা ৯ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু আগামীকাল

আপডেট টাইম : ০৩:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮