হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে সিপিবি’র উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গোসাই বাজারে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোদল ইউনিয়ন সিপিবি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি’র কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ আলম।
যশোদল ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার, সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক।
সমাবেশ বক্তারা কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, কৃষিঋণ মওকুফসহ হাওরে জিরাতি কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
Reporter Name 





















