ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দরাবাদের জার্সি পেলেন সাকিব আল হাসান (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
  • ৫১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সাকিব আল হাসান এখন হায়দরাবাদে। সেখানকার সানরাইজার্সের হয়ে এবার মাঠ মাতানোর অপেক্ষায় বাংলাদেশি অলরাউন্ডার। আগামীকাল শনিবার থেকে শুরু হওয়া কুড়ি ওভারের এই টুর্নামেন্টে নামার আগে শুক্রবার নতুন দলের জার্সি পেয়েছেন সাকিব। আইপিএলের ১১তম আসরে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। তাদের মধ্যে সাকিব অন্যতম। কলকাতা নাইট রাইডার্স এবার তাকে ছেড়ে দিলে বাঁহাতি এই অলরাউন্ডারের নতুন ঠিকানা ঠিক হয় নিলামে। যেখানে হায়দরাবাদ ২ কোটি রুপিতে কিনে নেয় সাকিবকে। নতুন মৌসুমে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামার আগে আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদের জার্সি হাতে পেয়েছেন তিনি।

আজ শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবদের জার্সি পাওয়ার ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর পোস্টে লেখা হয়েছে, ‘অরেঞ্জ আর্মিতে আমাদের নতুন খেলোয়াড়রা প্রস্তুত ২০১৮ আইপিএলের জন্য। তারা তোমাদের অপেক্ষায়।’

সাকিবের হাতে জার্সি তুলে দেন হায়দরাবাদের এক কর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে সাকিবকে দেওয়া জার্সি নম্বর দেখা না গেলেও বিশ্বসেরা অলরাউন্ডারের ‘৭৫’ নম্বরই পাওয়ার কথা। কেননা জাতীয় দলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সব প্রতিযোগিতাতেই তার জার্সি নম্বর থাকে ‘৭৫’।

নতুন খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দরাবাদের কোচ টম মুডি ও বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হায়দরাবাদের জার্সি পেলেন সাকিব আল হাসান (ভিডিও)

আপডেট টাইম : ০৬:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮