ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ জয় পেলো বার্সা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নেমেছিল ইতালিয়ান ক্লাব রোমা। কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারেনি বার্সেলোনার সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে স্প্যানিশ দলটি। বার্সার দুই আত্মঘাতী গোলই আসে রোমার ফুটবলারদের কাছ থেকে। অন্য দুটি গোল করেন পিকে ও সুয়ারেজ। রোমার পক্ষে একমাত্র গোল করেন এডিন জেকো।

ম্যাচের ৮ মিনিটের মাথায় লুইস সুয়ারেজের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তা না হলে শুরুতেই ম্যাচে এগিয়ে থাকতে পারত বার্সা। ১৮ মিনিটে রাকিতিচের শট গোলবারে লেগে প্রতিহত হলে দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় বার্সার। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগেই এগিয়ে যাওয়ার সু্যোগ পায় বার্সা। রোমার ফুটবলার ড্যানিয়েল ডি রসি দুর্দান্ত এক শটে নিজেদের জালেই বল জড়ালে ১-০ গোলে পিছিয়ে পড়ে রোমা। আত্মঘাতী গোলের সাহায্যে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্নেস্তো ভালভার্দের ক্লাব।

বিরতি থেকে ফিরে একেবারে আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। গোলও আদায় করে নিতে থাকে দ্রুত। ম্যাচের ৫৫ মিনিটে উমতিতির শট রোমার ডিফেন্ডার মানোলাসের পায়ে লেগে জালে জড়ালে আরো একবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা।

এর ঠিক চার মিনিট পর আবারও গোলের দেখা পায় বার্সা। তবে এবার অবশ্য আত্মঘাতী গোলের হ্যাটট্রিক হয়নি। সুয়ারেজের শট রোমার গোলকিপার প্রতিহত করলেও ফিরতি বল জালে জড়ান বার্সা ডিফেন্ডার পিকে। তিন গোলের পর গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে রোমা। ৮০ মিনিটে পেরোত্তির ক্রস থেকে জেকো গোল করলে মূল্যবান একটি অ্যাওয়ে গোল পায় রোমা। খেলা শেষ হওয়ার মিনিট তিনেক আগে সুয়ারেজ গোলের দেখা পান। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সহজ জয় পেলো বার্সা

আপডেট টাইম : ০৫:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮