ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন। এরআগে তিনি দুদিনের ভুটান সফরে যাবেন।

বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিড নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন।

৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেবেন বিজয় কেশব গোখালে। গত মাসে প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দিল্লি সফর করেন। নির্বাচনী বছরে ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন

আপডেট টাইম : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮