ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নারীর আর্থিক উন্নতি নিশ্চিত করতে পারলে বাংলাদেশ দ্রুত উন্নত হবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তাদের আর্থিক উন্নতি পরিবার ও সমাজকে স্বচ্ছল ও উন্নত করবে। নারীর আর্থিক উন্নতি নিশ্চিত করতে পারলে বাংলাদেশ দ্রুত উন্নত হবে।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই মেলা-২০১৮’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, চলতি অর্থ-বছরে ৮টি বিভাগে ১৫ জেলায় আঞ্চলিক এসএমই মেলা আয়োজন করা হয়েছে।

এবারের মেলা এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআইর যৌথ আয়োজনে করা হয়েছে। ষষ্ঠবারের মত আয়োজিত মেলায় ২৯২টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদের মধ্যে ৬৮.২ শতাংশ নারী এই মেলায় অংশগ্রহণ করেছে।

এবছর ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৭’ বিজয়ী বর্ষসেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- শাহীদা পারভীন ( বিসমিল্লাহ ট্রেন্ডস সলিউশন), বর্ষসেরা পুরুষ ক্যাটাগরিতে মোহাম্মদ শাহবুদ্দিন (দোয়েল ইন্টারন্যাশনাল) , বর্ষসেরা মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা ক্যাটাগরিতে-  মাকসুদা হাসনাত (স্বতদল হস্তশিল্প)। মোহাম্মদ গাজী তৌহিদুল ইসলাম (এসএম প্লাস্টিক) এক লাখ টাকা পুরস্কার এবং ট্রফি ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এসএমই মেলা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি হবে।

মেলায় প্রবেশে কোনো ফি দিতে হবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নারীর আর্থিক উন্নতি নিশ্চিত করতে পারলে বাংলাদেশ দ্রুত উন্নত হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮