ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দু’দিনের সফরে আজ খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৫৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মংলা বন্দর এবং খুলনা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বেশকিছু অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে আজ বুধবার খুলনা সফরে যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি কুয়েটের তৃতীয় সমাবর্তনে যোগ দিতে এবং মংলা বন্দর পরিদর্শনে আজ দুদিনের সফরে খুলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি বিকালে ঢাকা ছেড়ে যাবে এবং রাষ্ট্রপতি বিকাল ৩টায় কুয়েটের সমাবর্তনে যোগদান করবেন।

কুয়েটের চ্যান্সেলর রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠেয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন। প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি হামিদ মংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি সেখানে ডিজিটাল পদ্ধতির কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনেরও কথা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ঢাকা ফিরে আসবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দু’দিনের সফরে আজ খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮