ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার মালয়েশিয়ায় চার দিনের সরকারি সফর শেষে সোমবার দেশে ফিরেছেন।

সফরকালে তিনি মালয়েশিয়ার বিমান বাহিনী প্রধান জেনারেল দাতো শ্রী আফেন্দি বিন বুয়াংয়ের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের বিমান বাহিনীর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। এর আগে এয়ার চিফ মার্শাল আবু এসরার সেখানে পৌঁছালে মালয়েশিয়া বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এছাড়াও সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো শ্রী হিশামুদ্দিন হুসেন এবং ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল তান শ্রী রাজা মোহামেদ আফেন্দি বিন রাজা মোহামেদ নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য এয়ার চিফ মার্শাল আবু এসরার মালয়েশিয়ার বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে এক সরকারি সফরে গত বুধবার মালয়েশিয়া যান।

সূত্র : আইএসপিআর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

আপডেট টাইম : ১০:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮