ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাংলাদেশের সঙ্গে আছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
  • ৪৬৭ বার
হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, এখন বাংলাদেশ ও ভারতে প্রাণবন্ত গণতন্ত্রের চর্চা হচ্ছে। সুসময়ে, দুঃসময়ে বাংলাদেশের পাশেই আছে ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়।
আজ সোমবার রাজশাহীতে ভারত সরকারের অনুদানে রাজশাহী সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, রাজশাহী থেকে সরাসরি ভারতের মধ্যে ট্রেন চলাচল শুরুর বিষয়ে দুই দেশই একমত। এই প্রস্তাবনা এখন দুই দেশের রেল মন্ত্রণালয়ে। আলোচনাও চলছে। রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, ভ্রমণে ভূমিকা রাখবে।
শ্রিংলা বলেন, রাজশাহী শহর ভারতের প্রতিবেশী শহর। রাজশাহীসহ বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত সরকার সব সময় সচেষ্ট আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাষা ও সংস্কৃতিগত বেশ মিল রয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারাও যুদ্ধ করেছিল। বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় অনেকেই রক্ত দিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
এর আগে শ্রিংলা রাজশাহী নগরীতে ভারত সরকারের সহযোগিতায় ২২ কোটি টাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসব কাজের মধ্যে রয়েছে নগরীর ভদ্রা এলাকায় লেক সংস্কার, নান্দনিক ফুটপাত নির্মাণ, পদ্মা লাইব্রেরির ভবন নির্মাণসহ ঐতিহ্যবাহী বিভিন্ন মঠ বা মন্দির সংস্কার কাজ। রাজশাহী সিটি করপোরেশন এসব উন্নয়ন কাজ বাস্তাবায়ন করছে।
এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায়সহ রাসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসামের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি ওই এলাকা পরিদর্শন করেছেন। সেখানকার মানুষের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন। তারা অতীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ছিলেন। এখনও সেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বসবাস করছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাংলাদেশের সঙ্গে আছে ভারত

আপডেট টাইম : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮