হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে শহীদ জাকির স্মৃতি সংসদ। গত (৩০ মার্চ) লীগে নিজেদের প্রথম খেলায় নগুয়া ক্রিকেট ক্লাবকে দুই উইকেটে পরাজিত করে শহীদ জাকির স্মৃতি সংসদ।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নগুয়া ক্রিকেট ক্লাব। কিন্তু শহীদ জাকির স্মৃতি সংসদের বোলারদের তোপের মুখে ২০ ওভার চার বল খেলেই ৭৩ রানে গুটিয়ে যায় নগুয়া ক্রিকেট ক্লাব।
৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শহীদ জাকির স্মৃতি সংসদ শুরুতে ভালো খেলে এক উইকেটে ৪৭ রান করলেও মাত্র ৮ রানের মধ্যে তারা আরো ৫টি উইকেট হারায়। সেখান থেকে লক্ষ্যে পৌঁছতে আরো দু’টি উইকেট খোয়ায় শহীদ জাকির স্মৃতি সংসদ। শেষে দুই উইকেটের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বিজয়ী শহীদ জাকির স্মৃতি সংসদের স্পন্সর হিসেবে রয়েছেন করিমগঞ্জ-তাড়াইলের যুব সমাজের প্রিয়মুখ, বিশিষ্ট ক্রীড়ামোদি ব্যক্তিত্ব, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার। তিনি শহীদ জাকির স্মৃতি সংসদের জন্য সবার কাছে দোয়া কামনা করছেন।
Reporter Name 
























